প্রখ্যাত চিকিৎসক ডা: জুবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে ফ্রী হৃদরোগ চিকিৎসা শাখার উদ্বোধন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডা: জুবাইদা রহমান এর জন্মদিন ফ্রী হৃদরোগ চিকিৎসা শাখার উদ্বোধন করা হয়েছে।
১৮ জুন রবিবার বিকাল ৫ টায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এই ফ্রী হৃদরোগ চিকিৎসা শাখার উদ্ধোধন করেন।
এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরির কৃতি সন্তান, বগুড়া জেলা (ড্যাব) সাধারণ সম্পাদক, ডাক্তার মোঃ ইউনুছ আলী স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতিষ্ঠিত বগুড়া শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে এই ফ্রী হৃদরোগ চিকিৎসা শাখা খোলা হয়েছে।
উল্লেখ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ইতিপূর্বে এ্যাজমা কেয়ার সেন্টার এবং মা ও শিশু চিকিৎসা সেন্টার চালু রয়েছে ।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার পরিবারে মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় ।
Leave a Reply