ডায়মন্ডহারবার লোকসভার কেঁয়াতলা ইয়াং স্টার স্পোর্টসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডায়মন্ডহারবার লোকসভার কেঁয়াতলা ইয়াং স্টার স্পোর্টস উদ্যোগে রক্তদান শিবির।অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত কেঁয়াতলা ইয়াং স্টার স্পোর্টস ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মহতি রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বের বিধায়ক জননেতা শওকত মোল্লা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাজ্যে সভার সদস্য ও তৃনমূল দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শহর দলের সভাপতি শ্রী শুভাশিস চক্রবর্তী এম পি এবং অন্যান্য তৃনমূল দলের নেতা ও কর্মীরা ।
এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ তাদের মূল্যবান রক্তদান করেন । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক জননেতা শওকত মোল্লা বলেছেন যে এই মহান অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি অনুপ্রেরণায়।
তবে এই কাজ সাধারণ মানুষের জন্য আরও করার জন্য চেষ্টা চালানো হবে। রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাবেন বলে জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















