ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু’জনের মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু'জনের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু’জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রোববার (৭ জুলাই) সাপের কামড়ে শাহারা বানু (৪০) ও সুভাত্রা রাণী (৯) দু’জন মারা গেছেন।শাহারা বানু উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া নিটাল ডোবা গ্রামের মো.জয়নালের স্ত্রী এবং সুভাত্রা রাণী ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ সাপের কামড়ে আক্রান্ত হন শাহারা বেগম।

সে রাতেই তাকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রাকে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় সুভাত্রা তার মাকে জানায় কী যেন তাকে কামড় দিয়েছে? পরে তার মা দেখে একটি সাপ ঘর থেকে বেড়িয়ে যাচ্ছে। তবে সেটি কোন সাপ বলতে পারেননি।

সুভাত্রাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থা অবনতি হলে সে মারা যায়। সুভাত্রা চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ইতোমধ্যে রাসেলস ভাইপার সাপ নিয়ে সারাদেশে বিরাজ করছে আতঙ্ক।

এমন সময়ে এ উপজেলায় সাপের কামড়ে দুই জন মারা গেছেন। তবে তাদের কোন সাপ দংশন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেশ বিরাজ করছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

সে কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালেও পর্যাপ্ত এন্টিভেনম ইনজেকশন নেই। তাই সবাইকে সচেতন হবার আহবান তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির মৃত্যু দুটির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপের কামড়ে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলের দুই জায়গায় পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দু’জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪