ঝিনাইগাতীতে যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

ঝিনাইগাতীতে যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে
বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১১নভেম্বর শনিবার বিকেলে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা কৃষক লীগের উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা যুব লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, উপজেলা তাতী লীগের আহবায়ক আমিরুল ইসলাম, কাংশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, আওয়ামী মহিলালীগ, আওয়ামী মহিলা শ্রমিকলীগ, তাতীলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।

বক্তারা জামায়াত-বিএনপি’র নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, ১১নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক (মনি)র নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যুব লীগের যাত্রা শুরু হয় ।

মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।

পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ব বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!