“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে মৎস্য সস্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) সকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৩০ জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হবে। ৩১ জুলাই বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী ও আলোচনা সভা এবং মৎস্য পুরস্কার প্রদান করা হবে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম উপস্থিত থাকবেন।
Leave a Reply