সংবাদ শিরোনাম :
জীবনানন্দ দাশের কবিতা : আবার আসিব ফিরে
সৃষ্টি সাহিত্য ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৪২৭ বার পড়া হয়েছে
জীবনানন্দ দাশের কবিতা – “আবার আসিব ফিরে”
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়/
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;/
হয়তো ভোরের কাক হয়ে, এই কার্তিকের নবান্নের দেশে/
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;/
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,/
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;/
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে/
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;/
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;/
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;/
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;/
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে/
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে/
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।/
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























2 thoughts on “জীবনানন্দ দাশের কবিতা : আবার আসিব ফিরে”