ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকশন শুরু 

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ৩২১ বার পড়া হয়েছে

রাজশাহী, রংপুরে জালথসনদে চাকরিরত শিক্ষকদের তালিকা প্রকাশ:

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের ১ হাজার ১৫৬ জন জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশন শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র হতে জানা যায়, তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা হবে। এমপিও বাবদ তাদের নেয়া সব টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে। তারা আর শিক্ষকতাও করতে পারবেন না।

সম্প্রতি সারাদেশের জাল সনদধারী শিক্ষকদের তালিকা প্রকাশ শুরু হয়েছে । এ অবধি ৯টি পর্ব প্রকাশ করা হয়েছে। ধারাবাহিক তালিকা শুরুর পর সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে শিক্ষা প্রশাসনও।

যেসব শিক্ষক সনদ জালের দায়ে অভিযুক্ত। যাদের বেশিরভাগই এমপিও (মান্থলি পে অর্ডার) ভুক্ত। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে এ অবধি বেতন-ভাতা বাবদ সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাৎ করছেন তারা।

ডিআইএর প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগে জাল সনদধারী শিক্ষক আছেন ৪৪৩ জন। তাদের মধ্যে স্কুল-কলেজে কর্মরত ৩২৩ জন। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আছেন ১২০ জন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে জাল সনদে শিক্ষকতা করছেন ৩৬৬ জন। তাদের মধ্যে স্কুল ও কলেজে কর্মরত ২৫৬ জন, যাদের কাছ থেকে ১১ কোটি ৭৭ লাখ টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। এ দুই বিভাগের মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত আছেন ১১০ জন, যারা ৪ কোটি ৩৫ লাখেরও বেশি টাকা জাল সনদে এমপিও বাবদ আত্মসাৎ করেছেন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে জাল সনদে কর্মরত ৯৬ জন। যাদের মধ্য স্কুল কলেজে কর্মরত ৪৪ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫২ জন। তাদের কাছ থেকে ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজারেরও বেশি টাকা ফেরত নেয়ার সুপারিশ করেছে ডিআইএ।

খুলনা ও বরিশাল বিভাগে জাল সনদধারী ২৫১ জন শিক্ষক কর্মরত আছেন। যাদের মধ্যে স্কুল কলেজে আছেন ১৯৪ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৭ জন।

এ দুই বিভাগের জাল সনদধারী স্কুল ও কলেজের শিক্ষকদের কাছ থেকে ১১ কোটি ৪০ লাখ ৩৮ হাজারেরও বেশি টাকা এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষকদের কাছ থেকে ৩ কোটি ৫৩ লাখ ৭২ হাজার টাকা ফেরত নেয়ার সুপারিশ করেছে ডিআইএ।তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকশন শুরু 

আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২