সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিলেট বিভাগেই তিনজনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (২৩ অক্টোবর) নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন।
একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ২৪ জন, রাজশাহীতে ২০ জন এবং খুলনায় ৬০ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
সূত্র: মানবজমিন
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























