ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম

রামপাল (বাগেরহাট) থেকে আব্দুল্লাহ
  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম

 

 

 

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম

 

 

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে: মোংলার সমাবেশে কৃষিবিদ শামীম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান বলেছেন, “গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা আমাদের রক্ষা করতে হবে।”

 

 

 

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেছে। তবে জনগণের আন্দোলনে তারা ক্ষমতা হারিয়েছে এবং এখন আমাদের সম্মিলিতভাবে দেশ গঠনের পথে এগোতে হবে।”

 

 

১১ জুন (বুধবার) বিকেল ৩টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

সমাবেশটি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, বসতবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত হয়।

পড়ুন>>রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনায় সিক্ত হলেন মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা

 

সমাবেশে সভাপতিত্ব করেন শম্ভু কুন্ডু, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রামপাল উপজেলা শাখা। সমাবেশ পরিচালনা করেন অলক হালদার, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মোংলা উপজেলা।

রামপাল ও মোংলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এটিএম আকরাম হোসেন তালিম, আহ্বায়ক, বাগেরহাট জেলা বিএনপি
শেখ মুজিবুর রহমান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
খান জুলফিকার আলী, সাবেক মেয়র, মোংলা পৌরসভা শেখ হাফিজুর রহমান তুহিন, আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সভাপতি, মোংলা উপজেলা বিএনপি
আলহাজ্ব গোলাম সরোয়ার, যুগ্নআহবায়ক রামপাল উপজেলা বিএনপি সমাবেশে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে দুই উপজেলা থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সমবেত হন, যার ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!