চৌদ্দগ্রামের নোয়াপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌদ্দগ্রামের নোয়াপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

চৌদ্দগ্রামের নোয়াপাড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
চৌদ্দগ্রাম নোয়াপাড়ায় দুই মাদক ব্যবসায়ী গাজাসহ আটক।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নোয়াপাড়া গ্রামে খুবই গোপন সুএে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ এক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী কে আটক করেন।

আটককৃতরা হলো- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ বেলাল হোসেন (২৭) ও চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদ রানা প্রকাশ মাসুম (২১)।

এ ঘটনায় থানায় একটি মামলা (মামলা নং-৩৪/২০২৩) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ কাইয়ুম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভাধিন নাটাপাড়া কবরস্থানের পূর্বপাশের রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ বেলাল ও মাসুদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তিনি বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!