চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায় চাকরি পেল ৪৩ জন

 

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ নিজ যোগ্যতায়  ৪৩ জন চাকরি পেয়েছেন।

‘চাকরি নয়, সেবা’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় সম্পন্ন হলো ২০২২ ডিসেম্বরে প্রকাশিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পর্যায়।

অদ্য ১৬.০৩.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ০০:৩০ ঘটিকায় (১৫.০৩.২০২৩ খ্রি: তারিখ দিবাগত রাত) চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা।

 

 

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার । নিয়োগ পদ্ধতির স্বচ্ছতায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে ৩৮ জন পুরুষ এবং ৫ জন নারী প্রার্থীসহ সর্বমোট ৪৩ জন প্রার্থী চুড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন।

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশকালে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন,

 

 

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

এসময় পুলিশ সুপার মহোদয় নিয়োগ পরীক্ষার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!