চিরকুট লিখে কাউনিয়ায় এইচ এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
চিরকুট লিখে রংপুরের কাউনিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে সুরমা খাতুন(১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জানুয়ারি )দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারীটারী গ্রামে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের মোঃ শাহিদুল ইস লামের কন্যা সুরমা খাতুন (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থী রবিবার দিবাগত রাতে কোন এক সময়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সোমবার সকালে সুরমার মা দোলেনা খাতুন মেয়ে কে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে চিৎকার শুরু করেন।
পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার লাশ তীরের সাথে ঝুঁলতে দেখেন। পরে তার লাশ নীচে নামানো হয়।আত্মহত্যার কারণ জানা যায়নি।
তবে তার বিছনায় বালিশের কাছে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সে ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনাও করেছেন।
সুরমা স্থানীয় মীরবাগ ডিগ্রী কলেজ থেকে ২০২২ সালে অনুষ্ঠিতত্ব এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে ছিল। আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারী এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা আছে বলে একটি সূত্রে জানাগেছে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


























One thought on “চিরকুট লিখে কাউনিয়ায় এইচ এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা”