ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি লগি-বৈঠার ঘটনার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় পিটুনিতে দুজনের প্রাণহানি সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলের চেষ্টা চলছে মহাবিপন্ন তালিকায় চালমুগরা, কমছে বনের এই ঔষধি বৃক্ষ বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক নেতানিয়াহুর ব্যর্থতার তদন্ত চেয়ে উত্তাল তেল আবিব কুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবেদন অনলাইনে ইরানে যেকোনো দিন হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আবেগ থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

সৃষ্টি স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৯৫ বার পড়া হয়েছে

চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আবেগ থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার একটি হোটেলে খুলনার স্বাস্থ্য বিভাগে কর্মরত সব পরিচালক, তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান সন্তোষজনক।

তবে এটাকে আরও ভালো করতে হবে। দেশের দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল।

তাই চিকিৎসকদের কর্মক্ষেত্রে রোগীদের প্রতি মানবিক আবেগ থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী  বুধবার(৯ নভেম্বর) দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে খুলনার স্বাস্থ্য বিভাগে কর্মরত সব পরিচালক, তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে যে ডায়ালাইসিস সেবা ৪০০ টাকায় পাওয়া যায়, সেই একই সেবা বেসরকারি হাসপাতালে পেতে মানুষকে প্রায় ১০ গুণ টাকা খরচ করতে হয়।

সরকার এখন সব জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট ও ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে। করোনাকালে দেশের ১২০টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা স্থাপন করা হয়েছে।

দেশে চলমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সফলতা ৯৮ শতাংশের বেশি। দেশের জেলা-উপজেলা হাসপাতালগুলোর শতভাগ শয্যায় রোগী ভর্তি থাকছে, যা দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থার বহিঃপ্রকাশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলো সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি ভালো থাকলে রোগীরা ভালো সেবা পাবেন।

রোগীর চিকিৎসা ব্যয় কমাতে রোগ নির্ণয়ের সব পরীক্ষা যথাসম্ভব সরকারি হাসপাতালে করানোর চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের প্রতি সব সময় নজর রাখেন।

তাঁর চেষ্টায় করোনাকালে দেশে চিকিৎসাসেবা চালু থেকেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুহার সীমিত রাখা সম্ভব হয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এতে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মনজুরুল মুরশিদ।

সকালে মন্ত্রী খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস বিভাগ পরিদর্শন করেন। তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আবেগ থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২