ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চিকিৎসকদের ভারত থেকে হুমকি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪৫২৪ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন হাদী।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকদের ভারত থেকে হুমকি

চিকিৎসকদের ভারত থেকে হুমকি।
হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক জানান, ভারত থেকে ধারাবাহিকভাবে ফোন করে তাদের হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের মোবাইল নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্ম ও গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করার চেষ্টাও করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পড়ুন>> ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হাদির চিকিৎসক জানান, সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই তাকে পুনরায় সিটি স্ক্যান করা হয়। ওই স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে, যা ব্রেনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও দেখা গেছে। সর্বশেষ পরীক্ষায় তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করেন চিকিৎসক।

চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে বিদেশে পাঠানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান চিকিৎসক। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

গুলিবিদ্ধ একজন সম্ভাব্য সংসদ সদস্যের এমন সংকটাপন্ন অবস্থা ও চিকিৎসকদের প্রতি হুমকির ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও শঙ্কা বাড়ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসকদের ভারত থেকে হুমকি

আপডেট সময় : ০৯:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫