চান্দুর আজনীতি -নাজমুল হুদা পারভেজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চান্দুর আজনীতি -নাজমুল হুদা পারভেজ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

চান্দুর আজনীতি -নাজমুল হুদা পারভেজ

নাজমুল হুদা পারভেজ
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
চান্দুর আজনীতি -নাজমুল হুদা পারভেজ

চান্দুর আজনীতি -নাজমুল হুদা পারভেজ

শুনলে উয়্যার আও বাও
মনে হইবে জমিদারের ছাও
ভিট্যাত উয়্যার ঘুঘু নাচে
মাতা ভত্তি বুদ্দি আচে।

চেহারা কোনা লায়েকের ধারান
আও শুনলে জুড়ায় পরান
ভেতরোত ওঁই মাকাল ফল
আজনীতি বোজেনা করে দল।

মাইনষ্যের মটরসাইকেল চালে বেড়ায়
বিড়ি নোয়ায় , ব্যানসন ধরায়।
চেংরী গুল্যা উয়্যাক দেকিয়্যা
মন দেয় আলগোস্তে সোপিয়্যা।

লেহা পড়া জানা নাই
আজনীতি করিয়্যা বিল্ডিং বানায়,
চান্দা বাজির বড় হোতা
ভয়োতে মাইনষে ডাহায় নেতা।

মুখখ্যান উয়্যার পাশ করা
গাইল পাইল্ল্যে নাযায় ধরা
মুকের দোকান সারা ঠাঁই
উয়্যার বাহে তুলনা নাই।

আসল নাম জানেনা কাঁইও
বদলি গেইছে নামকোনা ভাইও
বড় নেতারা উয়্যার বন্দু
তামরায় নাম দিছে চান্দু।

সেই থাকি চান্দু ভাই
এলা উয়্যার জুড়ি নাই
দ্যাশত এলা হাজার চান্দু
নেকা পড়াইয়্যা হইছে মান্দু।

ব্যবসা কইরতে ট্যাকা নাগে
চাকরি পাইতে মামা আগে
আজনীতি চান্দুর মহান পেশা
শিক্ষিতরা এলা, পায়না দিশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!