চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এ কমিটিতে আওয়ামী লীগের প্যানেল থেকে নাজমুল আজম সভাপতি ও একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির কর্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল।
সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক পিন্টু ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদক একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কাজল তোহরুল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দুইজনসহ মোট ৪ জন জয়ী হন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২০৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৮৭ জন। ১৩ পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply