চাঁপাইনবাবগঞ্জে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে নানা কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পুলিশ সুপার ছাইদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী আব্দুস সামাদ,
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.সৈয়দ মো.মাজাহারুল ইসলাম তরু।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন অতিথিবৃন্দ।
Leave a Reply