চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের পুরস্কার  প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের পুরস্কার  প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের পুরস্কার  প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ)  বিকাল ০৩ টায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

এসময় এ বছরের ফেব্রুয়ারি মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা স্মারক, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়েছে।

 

 

পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অপরাধ বিষয়ক পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।

 

 

এ সময় অফিসার-ফোর্সের ফেব্রুয়ারি/২০২৩ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা স্মারক, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

ফেব্রুয়ারি/২০২৩ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

পড়ুন>>

শ্রেষ্ঠ সার্কেল অফিসার- অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জনাব মোঃ শিবলী নোমান।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ক শ্রেণি)- লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (খ শ্রেণী)- মীরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন।

শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- টিআই জনাব আশরাফুল ইসলাম, নোয়াপাড়া ট্রাফিক, রাউজান
এবং সার্জেন্ট/জনাব নজরুল ইসলাম, পটিয়া ট্রাফিক।

শ্রেষ্ঠ ডিবি অফিসার- পুলিশ পরিদর্শক(নি.) জনাব সাইফুল ইসলাম এবং এসআই(নি.)/ইবাদুল হক মোল্লা, জেলা গোয়েন্দা শাখা।বিশেষ পুরস্কার- এসআই(নি.)/মোঃ শরিফুল ইসলাম পিপিএম, লোহাগাড়া থানা।

শ্রেষ্ঠ সিডিএমএসে মামলা নিষ্পত্তিকারী অফিসার-এসআই(নি.)/ মোঃ মাসুদ, বাঁশখালী থানা।

শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার-এসআই(নি.)/মো:মাঈন উদ্দিন ভুঁইয়া, মীরসরাই থানা।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এসআই(নি.)/মাহফুজুর রহমান, লোহাগাড়া থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই(নি.) আব্দুল খালেক, বাঁশখালী থানা।

শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট (বডি) তামিলকারী অফিসার-এএসআই (নি.) মোঃ আল-আমিন, সাতকানিয়া থানা।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামান।

সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!