চট্টগ্রামের ডাকাত চাকমা রুবেল গ্রুপের ৭ সদস্য গ্রেফতার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রামের ডাকাত চাকমা রুবেল গ্রুপের ৭ সদস্য গ্রেফতার  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

চট্টগ্রামের ডাকাত চাকমা রুবেল গ্রুপের ৭ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
চট্টগ্রামের ডাকাত চাকমা রুবেল গ্রুপের ৭ সদস্য গ্রেফতার 

চট্টগ্রামের কুখ্যাত ডাকাত চাকমা রুবেল গ্রুপের ৭ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

১৩ ফেব্রুয়ারি সোমবার রাত  ১০টার দিকে পুরোনো রেলস্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাতটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মুছাপুর রংমেলা বাজার এলাকার মোঃ রুবেল ওরফে চাকমা রুবেল (৩২), কুমিল্লার মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে

আলামিন (৩০), বাঙ্গুরা বাজারের ফুলঘর গ্রামের মৃত আলী আহম্মদ ওরফে মোহাম্মদ আলীর ছেলে  দ্বীন ইসলাম ওরফে মুন্না (৩১), তিতাস থানার বন্দরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত আহসান উল্লাহ মুন্সীর ছেলে মোঃ মনির হোসেন (৩৮),

চট্টগ্রামের পটিয়ার দাইয়াপাড়া গ্রামের মৃত সৈয়দ আলম ওরফে সৈয়দ আহম্মেদের ছেলে  রমজান হোসেন রুবেল (৩২), কোলাগাঁও গ্রামের মৃত শামসুল আলম ওরফে জাফরের ছেলে বাদশাহ (২৮) ও চাঁদপুরের শাহরাস্তি থানার টামটা গ্রামের শাহজাহানের ছেলে শাহাদাৎ হোসেন  বাবু (৩০)।

তাদের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর।

তিনি আরও বলেন, খুবই গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১০টার দিকে পুরোনো রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চাকমা রুবেল গ্রুপের প্রধান চাকমা রুবেলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সাতটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা গভীর রাতে ও ভোরের দিকে মহাসড়কের চলাচল করা বাসের যাত্রীদের টার্গেট করে ডাকাতি ছিনতাই করে আসছিল দির্ঘদিন।

তারা এরইমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, ফৌজদার হাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক, পটিয়াসহ বিভিন্ন এলাকায় এ ধরনের ডাকাতি করার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, ডাকাত চাকমা রুবেলের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে নগরীর কয়েকটি থানায় ১৫টি মামলা রয়েছে।

তার দলের মোঃ আলামিনের বিরুদ্ধে দুটি, রমজান হোসেন রুবেলের বিরুদ্ধে আটটি, শাহাদাৎ হোসেন বাবুর বিরুদ্ধে তিনটি,  বাদশাহের বিরুদ্ধে একটি, দ্বীন ইসলাম ওরফে মুন্নার বিরুদ্ধে দুটি ও মনির হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!