ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন

ঘৃণিত সেরা দশের তালিকায় ঠাঁই পেল ভারত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ছবি গুগল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘৃণিত সেরা দশের তালিকায় ঠাঁই পেল ভারত

ঘৃণিত সেরা দশের তালিকায় ঠাঁই পেল ভারত।
সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত নিউজউইকের এক রিপোর্টে উঠে আসে এ তথ্য।

নিউজউইকের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানয়, আন্তর্জাতিক প্রতিবেদন ও জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে
বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ, ধর্মীয় উত্তেজনা, বর্ণবাদের প্রসারসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। আর যেসব দেশে এই সমস্যাগুলোর সূচক উপরের দিকে সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের এই তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম। একইসঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও।

নিউজউইক জানিয়েছে, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়েছে। সাময়িকীটির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র ্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীর হতাশা ও ক্ষোভ।

তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনসহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, এই তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, কঠোর সেন্সরশিপ, আন্তর্জাতিক পরিবেশ দূষণে ভূমিকা এবং উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে। এ ছাড়া হংকং, তাইওয়ান ও ম্যাকাও নিয়ে চীনের অবস্থানও বিশ্ববাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চতুর্থ স্থানে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছে পাকিস্তান, ইরান, ইরাকের মতো দেশগুলো। এ ছাড়া নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘৃণিত সেরা দশের তালিকায় ঠাঁই পেল ভারত

আপডেট সময় : ০৮:১৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫