ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য: যুবক কারাগারে মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি উপসাগরের ইন্টারনেট ক্যাবল ধ্বংসের পরিকল্পনা ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা

ঘন কুয়াশার চাদরে আবৃত ভূরুঙ্গামারীর আকাশ,বেড়েছে শীতের প্রকোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ৩৮১ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার চাদরে আবৃত ভূরুঙ্গামারীর আকাশ,বেড়েছে শীতের তীব্রতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবারও শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় ঢাকা  থাকছে গোটা উপজেলা। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার প্রভাবে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। রাতের বেলায় বৃষ্টির মতো টপ টপ শব্দে কুয়াশা পড়ছে। রাতে তাপমাত্রা থাকছে ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস।সারা দিনে মাত্র ২-৩ঘন্টা সূর্যের দেখা পেয়েছে ভূরুঙ্গামারীর আকাশ।

দুপুরে উত্তাপহীন সূর্যের দেখা মিললেও বিকেল থেকেই কুয়াশার আবহ শুরু হয়। ফলে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে সারা দিন। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়ক ও মহাসড়কে যান চলাচল করছে ।  এ সময় যানবাহন গুলোকে কম গতিতে চলাচল করতে দেখা গেছে। তবে জীবন-জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

উপজেলার পাইকেরড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের রিক্সা  চালক রহিম  (৪০) বলেন, পেটের দায়ে এই কুয়াশা ও শীতের মধ‍্যে রিক্সা  নিয়ে বের হইছি। কিন্তু রাস্তায় লোকজন নাই। তাই ঠান্ডায় যাত্রী পাওয়া মুশকিল।

সোনাহাট স্থলবন্দরে  শ্রমিকের কাজ করেন ছাত্তার,রহিমা ও মালেকা বেগম জানান,কাজ না করলে খাবো কি? তাই খুব ঠান্ডা ও কুয়াশার মধ‍্যে কাজে এসেছি।
কুড়িগ্রামের রাজারহাট  আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ঘন কুয়াশা পড়ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘন কুয়াশার চাদরে আবৃত ভূরুঙ্গামারীর আকাশ,বেড়েছে শীতের প্রকোপ

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২