কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ, আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর আত্মহত্যা

ঋণের দায় মেটানোর উপায় না পেয়ে কামাল মিয়া (৪০) নামের এক এলসি ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ভোলাগঞ্জ উত্তর পাড়ার বাসিন্দা। সে ছাতকের নিজগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র। বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, সকালে তার স্বামীকে বাড়িতে রেখে তিনি তার বাবার বাড়ি যান। আসরের নামাজের পর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে তিনি দেখেন তার স্বামী ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে।

পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনাপাথরের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা দেন।

বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কামাল মিয়া ঋণ করে প্রায় ২ বছর আগে এই টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদাররা ঋণের জন্য চাপ দিতে থাকেন।

ঋণ পরিশোধের কোন পথ না পাওয়ায় তার নিকট আত্মীয়ের উপর অভিমান করে কামাল মিয়া আত্মহত্যা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!