ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

কুড়িগ্রামে ধরলা নদীতে আগুনে পুড়ল জেলা প্রশাসনের স্পিডবোট

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ধরলা নদীতে আগুনে পুড়ল জেলা প্রশাসনের স্পিডবোট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ধরলা নদীতে আগুনে পুড়ল জেলা প্রশাসনের ৩৫ লাখ টাকার স্পিডবোট।

ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আজ (১০ সেপ্টেম্বর) এমন একটি আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে গতকাল শনিবার জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই।

যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা। গতকাল অফিসের লোকজন এসে দেখে গেছেন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ধরলা নদীতে আগুনে পুড়ল জেলা প্রশাসনের স্পিডবোট

আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩