ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

কুড়িগ্রামে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ঝটিকা মিছিল করেছে  জামায়াতে ইসলামী বাংলাদেশ।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলীয় আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-ওলামাদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা সদরের কেতার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়ক ধরে যতিতের হাট বাজারে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জেলা শহরের বাইরে কেতার মোড়ে জড়ো হন জামায়াতের শত শত নেতাকর্মী। পুলিশের নজর এড়াতে শহরমুখী না হয়ে বিপরীত পথে ঝটিকা মিছিল করে দ্রুত সটকে পড়েন তারা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুর সবুর খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ও রাজারহাট উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলীয় আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩