কুকুরের ছোড়া গুলিতে বাড়ির মালিক আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুকুরের ছোড়া গুলিতে বাড়ির মালিক আহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

কুকুরের ছোড়া গুলিতে বাড়ির মালিক আহত

সৃষ্টি জানা অজানা ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
কুকুরের ছোড়া গুলিতে বাড়ির মালিক আহত

 

 

কুকুরের ছোড়া গুলিতে বাড়ির মালিক আহত

 

কুকুরের ছোড়া গুলিতে আহত হয়েছেন বাড়ির মালিক। এই বিরল ঘটনাটি ঘটে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে।

নিজের ও সম্পদের সুরক্ষার জন্য লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনেছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ওই বাসিন্দা। কিন্তু সেই অস্ত্রের গুলিতেই আহত হলেন তিনি। অবাক করা বিষয় হলো, গুলিটি ছুড়েছে তার পোষা কুকুর!

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, পুরো ঘটনাটি কাকতালীয়। রোববার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তার নারী সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়।

পড়ুন>> পৃথিবীতে থ্রিল‍্যান্ড পয়েন্টস মাত্র দুটি যার একটি বাংলাদেশে

ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তারা। হঠাৎ ওই ব্যক্তি দেখতে পান যে তার বাঁ পায়ের ঊরু বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তার ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।

স্থানীয় সময় বুধবার পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিছানায় একটি লোডেড বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ট্রিগারে আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়।

প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তার কুকুরটির নাম ওরেও । যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!