রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে অনশন ও বিষপানকারী ছেলে

 

 

রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান

 

 

রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

 

বরগুনার রামনা উপজেলায় এক ছেলেকে বিয়ে করতে না পেরে আরেক ছেলে বিষ পান করেছেন। রোববার (৪ মে) দশটার দিকে বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

গুরুতর অসুস্থ অবস্থায় বিষপান করা ওই ছেলেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসের সৃষ্টি হয়েছে।

 

 

বিষপান করা ছেলেটি যে বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন সেই বাড়িটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায়। এ ঘটনা জড়িত দুই ছেলে বামনা উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী এই প্রতিবেদনে তাদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় পিরোজপুরের ছেলেটি থানায় অভিযোগ দিয়েছেন।

 

 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিষপান করা ছেলেটি এবং পিরোজপুরের মঠবাড়িয়ার ছেলেটি বামনা উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার সুবাদে দুজনে মধ্যে পরিচয় থাকায় বিভিন্ন সময় বামনা উপজেলার ছেলেটি মঠবাড়িয়ার ছেলেটিকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দেন।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা

 

পরে রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায় গিয়ে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে চলে এসে রাতে নিজ বাড়িতে বিষপান করেন বামনার ছেলেটি।

 

 

এ বিষয়ে মঠবাড়িয়ার ছেলেটি বলেন, বারবার আমাকে প্রেম নিবেদন করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দেয়ায় আমার সহপাঠী বামনার ছেলেটিকে আমি ফেসবুক থেকে ব্লক করে দেই। এতে রোববার আমাদের বাড়িতে এসে আমার সহপাঠী আমার পা জড়িয়ে ধরে আনব্লক করতে বলে। এবং আমি ওকে বিয়ে না করলে বিষ পান করবে বলে পকেট থেকে বিষের বোতল বের করে হাতে নেয়। বিয়ের কথা বলে মঠবাড়িয়ার ছেলেটি অনেক দিন ধরে আমাকে হয়রানি করে আসছে। বিষয়টি অনেকেই জানে।

 

 

এ বিষয়ে বামনার ছেলেটির মা বলেন, তার ছেলে এখন আগের থেকে সুস্থ আছেন। তবে তীব্র জ্বর এসেছে ওর। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওর চিকিৎসা করানো হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!