কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৮জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জামগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে শর্টগান, পিস্তলের দুটি গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বড় চাকু, একটি লোহার পাইপ, একটি খেলনা পিস্তল এবং অস্ত্র বহনের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের আঃ রহমানের ছেলে শাহিন (৩৫) ও আঃ মতিনের ছেলে আজিজুল ইসলাম (৩০)।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, নন্দীগ্রামের একজন বড় ব্যবসায়ী দুপচাঁচিয়ায় ধান দেন। তিনি মালঞ্চা-জামগ্রাম সড়ক হয়ে দুপচাঁচিয়া থেকে নন্দীগ্রামে যান। এই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ থেকে প্লান করে গ্রেফতারকৃত দুজনসহ কয়েকজন দুষ্কৃতিকারী।

পড়ুন>>ভারতীয় লেখক সদগুরুর আধ্যাত্মিক বই পড়ার কারণেই আত্মহত্যা করেছেন আরাফাত

এই তথ্য পাওয়ার পর মালঞ্চা-জামগ্রাম সড়কের ভেটিসোনাই ও পরিশেষের মাঝপথে পুলিশ অবস্থান নেয়। পুলিশি অবস্থান টের পেয়ে গ্রেফতারকৃত দুজনসহ অন্য দুস্কৃতিকারী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দুজনকে জামগ্রাম গফুরের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!