কাউনিয়ায় দেড় কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় দেড় কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

কাউনিয়ায় দেড় কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
কাউনিয়ায় দেড় কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

রংপুরের কাউনিয়ায় দেড় কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

কাউনিয়ার তিস্তা সেতু সংলগ্ন পাঞ্জরভাঙ্গা গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার রাতে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাই 

থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে রংপুর – কুড়িগ্রাম মহাসড়কে শনিবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে চেকপোস্ট বসিয়ে এস আই আতিয়ার রহমান সহ একদল পুলিশ রাস্তায় গাড়ি তল্লাশি চালাতে থাকে।

এসময় রাস্তায় পুলিশ দেখে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দালাল পাড়ার বাসিন্দা জোবেদ আলীর পুত্র রেজাউল মিয়া (৫৫) ও একই এলাকার রুহুল আমিন এর পুত্র আনিছুর রহমান (২৭) দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পড়ুন>> অভিনব কায়দায় ২৪ কেজি গাজা বহন কালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ তাদের কে আটক করে হাতে থাকা নীল ব্যাগে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা সহ তাদের ২ জন কে আটক করে।

এসময় ২ টি মোবাইল সেট ও ১ টি অটোরিকশা টি উদ্ধার করা হয়েছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটক ২ আসামীর বিরুদ্ধে ১৯(ক)/৩৮/৪১ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!