রংপুরের কাউনিয়ার চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার মীরবাগে চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বুধবার বিকালে দুস্থ গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মঞ্জুম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, সাবেক ব্যাংকার মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন, সমাজ সেবক নুর মোহাম্মদ,
আরও বক্তব্য রাখেন চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন,মোঃ রাশেদ মিয়া প্রমূখ।
দুস্থ ও গরীব ৩০০ শ’ রোজাদার ব্যক্তির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply