
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হারাগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন বুধবার রাতে চর নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এছাড়াও রংপুর জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন জিহাদী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী, যুবদল হারাগাছ ইউনিয়ন শাখার আহবায়ক জহুরুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে নতুন সদস্য ভর্তি করণে সদস্য ফরম বিতরণ করা হয়।
মন্তব্য করুন