কাউনিয়ার বেইলি ব্রীজ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের অনুদানের চেক বিতরণ
- আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২০৩ বার পড়া হয়েছে
কাউনিয়ার বেইলি ব্রীজ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান বায়োকেমিষ্ট আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম।
শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ হুমায়ূন কবির তারা,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, শিক্ষক মোস্তাফিজার রহমান,নাজির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ০৪ জন দোকান মালিক কে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























