কাউনিয়ার কুর্শা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন বিএনপির কর্মী সভা সোমবার সন্ধায় ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আখতারুজ্জামান মন্ডল, আলমগীর চৌধুরী লিটন , সোহেল রানা, আতিকুর ইসলাম সোহাগ,
জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন জিহাদী, উপজেলা কুর্শা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শহিদার রহমান শহীদ, সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মতিউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ডাঃ ফেরদৌস হাসান জনি,
কুর্শা ইউনিয়ন বিএনপি নেতা আবেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুবদল কুর্শা ইউনিয়ন শাখার আহবায়ক ফজলুল হক, কৃষক দলের নেতা প্রভাষক মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা শাহীন প্রমূখ।
প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন আগামী দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























