ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি
- আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৭০৯৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে হত্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতেকে রাখা চিরকুট ও জিডির কপি।
ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি
ভূরুঙ্গামারীতে চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতেকে বা কারা একটি চিরকুট রেখে যায়। যেখানে একটি সাদা কাগজে লাল কালিতে লেখা একটি পুতুলের ছবি একে তার মাঝে ইংরেজিতে লেখা (I kill you)। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।
এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার অফিস ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>>হাদির হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ
জানা যায়, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী।
তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার জন্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড), বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পায়।
উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে (I Kill You) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।
এবিষয়ে শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌছলে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























