কাউনিয়ায় স্কুল গেটেই শিক্ষকের আকস্মিক মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
কাউনিয়ায় স্কুল গেটেই শিক্ষকের আকস্মিক মৃত্যু
রংপুরের কাউনিয়ার চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন খেলু (৫৫) স্কুল গেটেই আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেন।
নিহত শিক্ষক বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটো রিকসা যোগে তার কর্মস্থল স্কুল গেটে পৌঁছে সাড়ে নয়টার দিকে পৌছেন। সেখানে তিনি স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। স্কুল গেটেই প্রিয় শিক্ষকের এমন মৃত্যু দেখে শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পারিবারিক সূত্রে জানাগেছে, টেপামধুপুর ইউনিয়নের বাজে মসকুর গ্রামের আব্দুল মতিনের পুত্র সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুলের স্ত্রীর বড় ভাই চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন খেলু প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল নয়টায় বাড়ি থেকে বের হয়ে অটো রিকসা যোগে তার কর্মস্থল যান।
সকাল সাড়ে নয়টার দিকে স্কুল গেটে পৌঁছে তার বুকের ব্যথা অনুভব করে এবং স্ট্রোক করে সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমন মৃত্যু দেখে স্কুল মাঠে এক হৃদয় বিদারক দৃর্শ্যের অবতারণা ঘটে শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার মৃত্যু দেহ বাড়িতে নিয়ে যায়। তার মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ সায়লা সাঈদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, রাজনৈতিক নেতা সুধীমহল শোক ও সমবেদনা জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























