কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪৫)নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তার সাথে থাকা আরেক আরোহী সিরাজুল ইসলাম ( ৪০) নামে আরো একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আবু বক্কর সিদ্দিক (৪৫) ও সিরাজুল ইসলাম( ৪০) নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে একই মটর সাইকেল যোগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক দিয়ে রংপুর যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাউনিয়া উপজেলার সাহাবাজ দাখিল মাদ্রাসার সন্নিকটে পৌঁছিলে অপরদিক থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি কাভার্ট ভ্যানের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক ঘটনা স্থলেই মারা যায় এবং তার সাথে থাকা সিরাজুল ইসলাম গুরুত্বর আহত হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আহত সিরাজুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় থানা পুলিশ ঘাতক কভার্ট ভ্যান ও চালক কে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!