সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৮:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
রংপুরের কাউনিয়ায় লাইসেন্সবিহীন ল্যাবরেটরি পরিচালনা, অনিয়মতান্ত্রিক এক্সরে রুম নির্মাণ সহ বিভিন্ন অভিযোগে উপজেলা পরিষদের সামনে স্থাপিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এ টাকা জরিমানা করেন।
পড়ুন>> দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু
বুধবার সকালে ষ্টেশন রোডে অবস্থিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক ল্যাবের লাইসেন্স দেখতে চাইলে মালিকপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এ মোতাবেক ওই প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























