কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!
- আপডেট সময় : ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!
চোরে না শুনে ধর্মের কাহিনী এ কথাটি আবারো প্রমানিত হলো। কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে উপজেলার ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে ১৯৪৭ সালে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা নিজ উদ্যোগে স্থাপন করেন পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদ। গতকাল রবিবার দুপুরের দিকে মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রবিবার দুপুরে যোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙ্গা তিনি ভিতরে গিয়ে দেখেন লকারও ভাঙ্গা পরে মসজিদের সহ-সভাপতি ও ক্যাশিয়াকে বিষয়টি অবহিত করেন।
মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকার সহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দান কৃত টাকা চুরির বিষয়টি খুবই দু:খজনক।
মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন মসজিদের লকারে ৬৮ হাজার রেখে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মসজিদের চট ক্রয়ের জন্য মসজিদ কমিটির সহ-সভাপতি সহ আমরা রংপুরে যাই সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা মসজিদের লকার ভেঙ্গে ওই ৬৮ হাজার টাকা চুরি করেছে। চোরকে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মোন্তাছের বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























