কাউনিয়ায় ‘ভোরের চেতনা’ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ‘ভোরের চেতনা’ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল
রংপুরের কাউনিয়ায় ‘জাতীয় দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) উপজেলার স্কয়ার ল্যাবরেটরি স্কুল হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে আলোচনা শেষে দোয়া মোনাজাতে দেশবাসী ও পত্রিকার কল্যাণে, সকল সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ শাহিন। জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার রংপুর জেলা ক্রাইম রিপোর্টার মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি হ্যাপি আক্তার এর সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডর সরদার আব্দুল হাকিম,গংগানারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি, শাহ্ মোবাশ্বেরুল ইসলাম (রাজু), সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি সাইদুল ইসলাম, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু , উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক জেটিভি বাংলা টেলিভিশনের সাংবাদিক নিতাই রায়, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আনোয়ার হোসেন, জাকির হোসাইন প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























