কাউনিয়ায় বোরো ধান খেতে পানি বন্ধ করে আবাদ নষ্ট করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বোরো ধান খেতে পানি বন্ধ করে আবাদ নষ্ট করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় বোরো ধান খেতে পানি বন্ধ করে আবাদ নষ্ট করার অভিযোগ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
কাউনিয়ায় বোরো ধান খেতে পানি বন্ধ করে আবাদ নষ্ট করার অভিযোগ

কাউনিয়ায় বোরো ধান খেতে পানি বন্ধ করে আবাদ নষ্ট করার অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচান্দঘাট বকশিপাড়া ১নং জামে মসজিদের নামীয় ২৪ শতাংশ জমিতে আবাদকৃত বোরো ধান ক্ষেতে সেচ বন্ধ করে দিয়ে চাষাবাদ নষ্ট করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায় পূর্বচান্দঘাট বকশিপাড়া ১নং জামে মসজিদের নামীয় ২৪ শতাংশ জমিতে বোরো মৌসুমে ধান রোপন করা হয়। যাহার বয়স প্রায় ৪৫ দিন। উক্ত জমি সংলগ্ন মোঃ আতিয়ার রহমান এর বাড়ী।

পূর্ব শত্রুতার জেরে আতিয়ার রহমান আবাদকৃত জমিতে ড্রেন দিয়ে পানি যাওয়া বন্ধ করে দেয় এবং ৩/৪ দিন পূর্বে পর্যায়ক্রমে প্রায় ১ (এক) শতাংশ জমির ধান গাছ কেঁটে নিয়ে যায়। ধান কাটার বিষয়ে সমাজের গন্যমাণ্য ব্যক্তিগণ তাকে জিজ্ঞেস করলে সে অশালিন ভাষায় গালীগালাজ করে।

এমনকি উক্ত জমিতে চাষের জন্য পার্শ্ববর্তী শ্যলো মেশিন মালিকদের পানি না দেয়ার জন্য হুমকি প্রদান করে। হুমকি প্রদান ও রোপনকৃত জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল বাতেন ও মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন ।

ফলে জমিটি চাষাবাদ ব্যাহত হচ্ছে। যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ইঞ্চি জমিও অনাবাদী না রাখার জন্য সকলকে নির্দেশ প্রদান করেছেন সেখানে প্রায় ২৪ শতাংশ জমির আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভিন জানান আমরা অভিযোগ পেয়েছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে কেন পানি যেতে বাধা প্রদান করা হচ্ছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

যেহেতু বিষয়টি সামাজিক তাই অতি দ্রুত সমাধান চেয়েছেন উক্ত সমাজের মুসল্লিগণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!