কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পরিবারের পাশে জামায়েত ইসলামী
- আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পরিবারের পাশে জামায়েত ইসলামী
রংপুরের কাউনিয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল লতিবের পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
পড়ুন>>সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচী
শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার নিহত আব্দুল লতিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং কবর জিয়ারত করে তার বাবার হাতে নগদ ১ লাখ টাকা প্রদান করেন রংপুর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক গোলাম রব্বানী, কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমিরে জামায়াতের নির্দেশনা মোতাবেক আমরা কোটা আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছি।
এ শহিদ পরিবারগুলোর পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদের শহিদ হিসেবে কবুল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি, মাও. এনামুল হক, উপজেলা আমীর মাও. আব্দুস সালাম সরকার, শহীদবাগ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাও. এমদাদুল হক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী বিএসসি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম সহ জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























