কাউনিয়ায় টাকার বিনিময়ে টিসিবি’র কার্ড প্রদান: ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় টাকার বিনিময়ে টিসিবি’র কার্ড প্রদান: ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কাউনিয়ায় টাকার বিনিময়ে টিসিবি’র কার্ড প্রদান: ইউপি চেয়ারম্যান গ্রেফতার।
রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি স্মাট (টিসিবি) কার্ড ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে প্রদান করার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে সেনাবাহিনী।
আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে। এছাড়াও তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>> চৌহালীতে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি স্মাট কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে মঙ্গলবার বিতরণ করা হয়। এসময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি স্মাট কার্ড (টিসিবি) প্রদানে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে তিনশত টাকা আদায় করেন।
এক পর্যায়ে ভুক্তভোগীরা টাকার বিনিময়ে কার্ড প্রদানের বিষয়ে প্রতিবাদ করেন। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























