কাউনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে সুমাইয়া ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে সুমাইয়া ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

কাউনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে সুমাইয়া ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
কাউনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে সুমাইয়া ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত

রংপুরের কাউনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে সুমাইয়া ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত।

পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ড ও সাংস্কৃতিক চর্চায় একের পর এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী।

সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে ৩ বিষয়ে প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সেই সাথে মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী ।

সে “গ ‘বিভাগ থেকে কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে এবং কাউনিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়।

সুমাইয়া চৌধুরী শহীদবাগ ইউনিয়নের মাহমুদা বেগমের কন্যা। সে পড়শোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, উপস্থাপনা, নির্ধারিত, উপস্থিত বক্তৃতা ও গান চর্চা করেছে কাউনিয়ার স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাশফুলে ।

সুমাইয়ার আবৃত্তির শিক্ষক মাহমুদুল হাসান পিন্টু বলেন সকলকে পড়াশোনার পাশাপাশি শুদ্ধ ও প্রমিত বাংলা চর্চা করাও খুবই জরুরী প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!