কাউনিয়ায় কোরবানী ঈদকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ততা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় কোরবানী ঈদকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ততা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

কাউনিয়ায় কোরবানী ঈদকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ততা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুন, ২০২৪
কাউনিয়ায় কোরবানী ঈদকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ততা

কাউনিয়ায় কোরবানী ঈদকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ততা

আর কয়েক দিন পরই ঈদুল আযহা একারনে এখন ওদের পন্য তৈরীতে ব্যস্ততা বেরেছে। কেউ এসে বলছে না দাদা ঈদ সামনে তাড়াতাড়ি একটা ছোরা, দা বা বটি তৈরী করে দেন।

বছরজুড়ে কেউ খোঁজ না রাখলেও ঈদুল আযহার কয়েক দিন আগে থেকেই সবাই খোঁজ নেয় কামারদের। কোরবানির পশুর মাংস আর চামড়া কাটাকাটি করতে প্রয়োজন দা, বটি, ছুড়িসহ বেশ কিছু ধারালো জিনিস।

এরপর কোরবানির পশুর চামড়া ছাড়ানো, মাংস, হাড় কাটার জন্য এসব জিনিসের প্রয়োজন বলে মুসলমানেরা কোরবানীর পশু গরু ছাগল মহিষ কেনার পাশাপাশি দা, ছুরি, চাপাতি, বটি, চাকু ইত্যাদি সরঞ্জাম কিনতে ব্যতিব্যস্ত।

অন্য বছর এ সময়টায় তারা দিনরাত ঠুং ঠাং শব্দ করলেও এবছর কিছুটা নীরবতা লক্ষ্য করা গেছে। নেই তেমন ভাঁতি আর তার ফাঁসফুঁস শব্দ।

সরেজমিনে উপজেলার তকিপল হাট, টেপামধুপুর, সারাই, মীরবাগহাট, বকুলতলাসহ বিভিন্ন হাটবাজার এবং কামার পল্ল¬ীতে গিয়ে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানীর এই সময়টাতে তারা তুলনামুলক ভাবে একটু বেশি ব্যস্ত থাকতেন কিন্ত এবারের চিত্র আলাদা।

পড়ুন>>পাটগ্রামে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু গোসলের সময় নড়ে উঠলো স্ত্রী 

বাজারে লোহার দাম বেশি আর মানুষে হাতে টাকা কমে যাওয়ায় তাদের কাছ অনেকেই জিনিস কিনতেই আসছে না। তারপরেও জনগনের চাহিদার কথা মাথায় রেখে উপজেলার কিছু কামার এখন ছোট বড় দা, বটি, ছুরি, চাকু সহ কোরবানীর কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধাঁরালে অস্ত্র তৈরি করে রাখছেন বিক্রির আশায়।

নিজপাড়া গ্রামের কামার শিল্পি প্রাণ কিশোর পানো জানান লোহা ও কয়লার দাম বেশী হওয়ায় তাদের এ পেশায় সারা বছর ভাঁটা থাকে তাই অনেকেই এই পেশা ছেড়ে দিতে বাদ্ধ হচ্ছেন।

হাসি মুখে অন্নদানগর রোডের কামার শিল্পি আলম বলতেন, সারা বছর কোনো রকমে টেনে টুনে এ পেশা ধরে থাকলেও ঈদে আমাদের কদর বেড়েছে। কিন্ত এবার তার মুখে হাসি নেই, বিষাদঘন মন নিয়ে বললেন আল্লাহ জানে কি হবে, পরিবার পরিজন নিয়ে চলবো কি ভাবে ?

সারাবছরে যে পরিমান পন্য বিক্রি হয় তার প্রায় দ্বিগুন বিক্রি হয় কোরবানীর ঈদকে সামনে রেখে। স্থানীয় একজন জানান, অর্থনৈতিক মন্দার কারনে অনেকেই কোরবানী দিচ্ছেন না ফলে কামারদের পন্যর চাহিদা কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!