কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে জমিদখল মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সন্মেলন।

আরিফা ফুড প্রোডাক্টের  ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সোমবার দুপুরে সাব্দী দারুসছুন্নাহ আলিম মাদ্রাসা হল রুমে  সাংবাদিক সন্মেলন করেছে এলাকার বাসীর পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব  এ্যাডভোকেট  মোজাহারুল আলম বাবলু।

পড়ুন>>কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিনি লিখিত বক্তব্যে বলেন আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান আওয়ামী লীগের ক্ষমতার দাফট দেখিয়ে সাব্দী এলাকার মানুষের জমি দখল, নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা, হামলা সহ নানা ভাবে হয়রানি চালিয়ে আসছে।

এছাড়াও  তার আরিফা ফুড প্রোডাক্ট সরকারী ট্যাক্স ফাঁকি ও কোম্পানিতে ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে। তিনি ইতিমধ্যে ১০ টি পরিবারের অর্ধশতাধিক ব্যাক্তির নামে হয়রানি মূলক মামলা করে সর্বশান্ত করেছে।

এছাড়াও কোম্পানির শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে চাকুরী হারানো সহ মানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি ইতি পূর্বে সাব্দী আলিম মাদ্রাসা সহ ৪ ব্যক্তির জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মিথ্যা ভিডিও ছেড়ে আইন শৃঙ্খলা অবনতির পায়তারা  চালানো অভিযোগ ওঠেছে। সাংবাদিক সন্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত দাবী করে শাস্তির দাবী জানান স্থানীয় লোকজন।

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান,যুগ্ম আহবায়ক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম, সাব্দী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রোস্তম আলী সহ রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!