কাউনিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৪:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আমিন আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী। পড়ুন>রংপুরবাসীকে প্রধানমন্ত্রী উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী
এছাড়াও যুবলীগ নেতা বাবু আনসারী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফজর আলী,শফিকুল ইসলাম, ইউনিয়ন ,আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুশি স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান, সুবাস শীল, শামীম, বাদশা, সজীব প্রমুখ বক্তব্য রাখেন।

























