উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে ৮ম শ্রেণির ছাত্র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে ৮ম শ্রেণির ছাত্র : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা

উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে ৮ম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে ৮ম শ্রেণির ছাত্র

উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে ৮ম শ্রেণির ছাত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্র আনসারের পোশাক পড়ে নির্বাচনে ডিউটি করছেন। চাচা আলামিনের পরিবর্তে তিনি নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছেন বলে ওই স্কুলছাত্র জানিয়েছেন। তবে তিনি কীভাবে ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিন দেখা যায় মো. হোসাইন নামে এক শিশু আনসারের পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউপির পাগলা বোয়ালিয়া গ্রামে।

বাবা জয়নাল আবেদীন আনসারের ইউনিয়ন কমান্ডার। সে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ভর্তি রোল নম্বর ৭৮। চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে সে ডিউটিতে এসেছে।

তবে এই শিশু (স্কুলছাত্র) কীভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন, ওই শিশু কীভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে।

কেন্দ্রে দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।

আজ দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!