উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর

কুড়িগ্রামের উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর।

উপজেলার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পরিবারের কাছে চাকাযুক্ত জুতা (স্কেটিং সু) চেয়ে না পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করে।

রোববার সন্ধ্যায় মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ স্থানীয় মেরাজ উদ্দিন মেমোরিয়াল ও রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে নাহিদ হাসান (১৪) পরিবারের কাছে স্কেটিং সু কিনে চায়। কিন্তু পরিবারের লোকজন তাকে ওই জুতা ছাড়া অন্য কিছু কিনে নিতে বলেন।

এতে নাহিদ অভিমান করে শনিবার (১৫ এপ্রিল) বিকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

পরে রোববার স্থানীয় কিছু কিশোর বন্ধু মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় সন্ধ্যার দিকে দ্বিতল ভবনের সিঁড়ির রেলিংয়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়।

এর পর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে নাহিদের মরদেহ শনাক্ত করেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের বড় ভাই নাসির হোসেন ও মামা জুয়েল মিয়া বলেন, নাহিদ স্কেটিং সু কিনে চেয়েছিল। তা না পেয়ে অভিমান করে বাড়ির সামনে অবস্থিত মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিঁড়ির রেলিংয়ে কোমড়ের বেল্ড পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার লাশের ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!