উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড় : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সাময়িক বরখাস্ত হওয়া মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সাইদুর রহমান

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড়

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে অবস্থা বেগতিক দেখে দৌড় দিয়ে পালিয়ে গেছেন দাখিল মাদ্রাসার সুপার।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে দৌড়ে পালিয়েছেন এক মাদ্রাসা সুপার।

বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দৌড়ে পলায়ন করা ওই ব্যক্তি কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান বলে জানা গেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য, জালিয়াতি, শিক্ষকদের হয়রানি, সরকারি বরাদ্দ আত্মসাৎ, মাদ্রাসার গাছ কেটে নিজের কাজে লাগানোসহ বেশ কিছু অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউএনওর কার্যালয়ে গিয়ে ইউএনওকে এক বান্ডিল টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন।

 

এ ঘটনায় ইউএনও ক্ষিপ্ত হয়ে সুপারকে আটক করতে অফিস স্টাফদের তার কক্ষে ডাকেন। অফিস স্টাফরা কক্ষে পৌছার আগেই সুপার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত সুপার মো. সাইদুর রহমান মুঠোফোনে ঘুষ প্রদান চেষ্টার বিষয়টি অস্বীকার করেন।

 

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি অফিসে এসে আমাকে টাকা দিতে চেয়েছেন। দ্রুত তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার সুপারের নামে জিডি করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!