উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ।

 

 

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ

 

 

নীলফামারীর ডোমারে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ।

 

 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ইং উপলক্ষ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন ক্যাটাগরি ও মানদন্ডের উপর ভিত্তি করে উপজেলা পর্যায়ে যাচাই বাছাই কমিটি ফলাফলের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

 

 

বিদ্যালয়টি ১৯৬৫ সালে পাকিস্তান আমলে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন। বিদ্যালয়টি উপজেলার ৬নং মটুকপুর ইউনিয়নে অবস্থিত।

পড়ুন>> কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত

 

গত বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্র ইমাম জুহরী শাফি উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেন। বর্তমানে এই বিদ্যালয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানের পরীক্ষাগুলোতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। চলতি বছরে বিটিভিতে বিতর্ক প্রতিযোগীতায় অংশ নিয়ে বিদ্যালয়টি ব্যাপক সুনাম অর্জন করেছে।

 

 

 

উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী জবা বলেন, উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় শ্রেষ্ঠ হওয়ায় আমরা সকলেই খুশি। বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবেই ভালো, শিক্ষকরা নিযমিত ক্লাশ নেন। এসময় বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে আমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি।

 

 

মটুকপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন বলেন, সকলের প্রচেষ্টায় আজ আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি যেটা আমাদের গৌরব ও বটে। শিক্ষক জামিনুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকেই ভালো ফলাফল করে আসছে। জাতীয় শিক্ষা সপ্তাহে ১৭টি ক্যাটাগরির মধ্যে এই বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী প্রথমস্থান ও ১১জন শিক্ষার্থী ২য় স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেন।

পড়ুন>> ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কঠোর বার্তা দিলেন মাদারীপুরের জেলা প্রশাসক

 

সহকারী শিক্ষক রাযহানুল করিম বলেন, উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিণ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি শুধু কোন স্বীকৃতি নয় আমাদের আরো ভালো করার অনুপ্রেরণা। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী স্কুলে না আসলে আমরা তাদের খোজ খবর রাখি। তাছাড়া সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা নিয়মত স্কুলে আসায় ফলাফল আরো ভালো হয়েছে। চলতি এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

মটুকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা গিনি বলেন, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। তবে  এলাকাবাসীর সার্বিক সহযোগিতার পাশাপাশি শিক্ষকদের অক্লান্ত  পরিশ্রম এবং শিক্ষার্থীদের কৃতিত্বের কারণেই আমরা এমন গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!