ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সস্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে

ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইক লেন-এর দাবিতে বাইক র‌্যালী

শান্তা ফারজানা , মহাসচিব, সেভ দ্য রোড
  • আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইক লেন-এর দাবিতে বাইক র‌্যালী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইক লেন-এর দাবিতে বাইক র‌্যালী।

আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইকলেন-এর দাবিতে ‘ সমাবেশ ও বাইক র‌্যালী’ ৬ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। প্রায় ৪০ লক্ষ বাইকারের ট্যাক্স-ভ্যাট-লাইসেন্স ফিসহ বিভিন্ন ইস্যুতে নেয়া হাজার হাজার কোটি টাকা হালাল করতে তাদেরকে দুর্ঘটনামুক্ত পথচলার গ্যারান্টি দিতে অনতিবিলম্বে বাইক লেন-এর দাবি জানিয়ে

বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, মো. রিয়াদ, মো. উজ্জল. মো. মুরাদ, মো. মিরাজ, মো. মনিরুজ্জামান প্রমুখ।

এসময় চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, বাইকারদের জন্য বাইক লেন হলে পথ দুর্ঘটনা অনেক কমে যাবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশে সড়কপথকে দুর্ঘটনামুক্ত করা মাননীয় প্রধানমন্ত্রীর এক মিনিটের ব্যাপার. তিনি নির্দেশনা দিলেই বাইক লেন হবে, আর বাইক লেন হলেই সড়কপথ থাকবে দুর্ঘটনামুক্ত।

মহাসচিব শান্তা ফারজানা বলেন, নির্মমভাবে বাইকারদের জীবন রক্ষার জন্য বাইক লেন, কঠোর নির্দেশনা ও পুলিশ-প্রশাসন-সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

রক্ত পানি করা টাকায় যারা বাইক ক্রয় করেন, অনুমোদন নেন, ড্রাইভিং লাইসেন্স নেন এবং সরকারের সকল ট্যাক্স-ভ্যাট পরিশোধ করেন, তাদেরকে কখনোই নিষিদ্ধ করা যাবে না।

সড়ক-মহাসড়ক- সেতুতে বাইক লেন বাস্তবায়নের পাশাপাশি পদ্মা সেতুতে বাইক চলাচল উন্মুক্ত করলে কোটি কোটি টাকা রাজস্ব পাবে সরকার।

অতএব, দরকার বাইক লেন, দরকার বাইকারদের কথা ভেবে উদ্ভট সিদ্ধান্ত থেকে সরে এসে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ; সংশ্লিষ্টদের প্রতি বাইকার বান্ধব সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আবারো বাইক লেন কার্যকরের দাবি জানাচ্ছি।

(শান্তা ফারজানা)

মহাসচিব, সেভ দ্য রোড
২০৫ বিজয় নগর (দ্বিতীয় তলা)
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০
০১৭৯১৪০৭০৪৭, ০১৭৯৫৫৬৮১৩৭

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইক লেন-এর দাবিতে বাইক র‌্যালী

আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩